নরসিংদীতে শতাধিক শিক্ষার্থীর ছাত্রশক্তিতে যোগদান
১৮ মে ২০২৬, ১২:৩৭ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী যোগ দিয়েছে। “তারুণ্যের শক্তিতে গড়বো নতুন বাংলাদেশ” — এই স্লোগানে রবিবার (১৭ মে) বিকেলে নরসিংদী প্রেসক্লাব হলরুমে আয়োজিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তাদের যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির নরসিংদী জেলা শাখা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখার আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ (অভি)।এছাড়া বক্তব্য দেন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাকিব, মুখপাত্র জান্নাতুল ফেরদৌস মালিহা এবং সদস্য সচিব আবরারুল হক রিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে এক মাস সময় লেগেছে। নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হলে তা প্রতিহত করতে ৩০ ঘণ্টাও লাগবে না।
বক্তব্যে ফাহিম ভূঁইয়া রাজ (অভি) বলেন, আমাদের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে কয়েক ধাপে অনলাইন এবং অফলাইনে আমরা সদস্য সংগ্রহের কাজ করছি। আগামী কয়েকদিনের মধ্যে আরো বেশ কিছু সদস্য আমাদের সংগঠনের যোগ দিবে বলে আশা রাখছি।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী জাতীয় ছাত্রশক্তিতে যোগদান করেন। এসময় নতুন সদস্যদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে নরসিংদী প্রেসক্লাবের অডিটোরিয়াম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা