নরসিংদীতে চালককে হত্যা করে ইজিবাইকের ব্যাটারি চুরি, পুকুর থেকে মরদেহ উদ্ধার
০২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর একটি পুকুর থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে, সে নিজেও ইজিবাইকের চালক ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। পরে রাত ৮টার দিকে তার বাবার সাথে সবশেষ কথা হলে ফাহিম জানিয়েছিল কিছু লোক তার পিছু নিয়েছে। পরে তার বাবা প্রতিবেশিদের নিয়ে ফাহিমকে খোঁজতে বের হন। সারা রাত খোঁজেও সন্ধান মেলেনি ফাহিমের। আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া যায়। তবে ইজিবাইকে থাকা ৪টি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথার অংশ পানিতে আর পায়ের অংশ পাড়ে ছিল।ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি পাওয়া গেলেও ইজিবাইকে থাকা ব্যাটারি পাওয়া যায়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা