বদরপুরে ‘বায়তুল হামদ’ জামে মসজিদের উদ্বোধন

১৩ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম


বদরপুরে ‘বায়তুল হামদ’ জামে মসজিদের উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর হাজীপুর ইউনিয়নের বদরপুরে ইসলামি শিক্ষার প্রসার ও স্থানীয় মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে আকিজ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন 'বদরপুর রফিকুল ইসলাম তালিমুল কোরআন বালিকা মাদ্রাসা ও মাদ্রাসার জমিদাতা প্রবাসী রফিকুল ইসলামের জমি ও অর্থায়নে বায়তুল হামদ জামে মসজিদ’। শনিবার (১৩ জুন) এই নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন করা হয়।


বদরপুর রফিকুল ইসলাম তালিমুল কোরআন বালিকা মাদ্রাসার অধ‍্যক্ষ মাসুদুল হকের পরিচালনায় ​দেশের প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মসজিদটি ​উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়ার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা ও মসজিদের জমিদাতা কুয়েত প্রবাসি মো: রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম, ইসলামের আলো ছড়িয়ে দিতে এবং একটি আদর্শ সমাজ গঠনে মসজিদের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, "মসজিদ কেবল নামাজ আদায়ের স্থানই নয়, বরং এটি মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি ও ইসলামি সংস্কৃতির মূল কেন্দ্র।" আকিজ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী ব‍্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম ভূইয়াসহ অন্যান্যরা।



এই বিভাগের আরও