অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৩ জুন ২০২৬, ১০:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম
মোমেন খান:
জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নরসিংদী'র প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ জুন) বিকেলে ব্রাক্ষন্দী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া।
বক্তব্য দেন জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাক্ষন্দী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজীর, সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হলধর দাস, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকারসহ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ-সহ-সাধারণ সম্পাদক শারমিন তানিম বীনা।
সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনোয়ারা হোসেন এর অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, জীবনের পুরো সময়টাই তিনি সাহিত্য-সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তার ইন্তেকালে আমরা একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারিয়েছি। সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
আলোচনা শেষে প্রয়াত আনোয়ারা হোসেন এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য তিনি গত ২ মে অসুস্থতাজনিত কারণে নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকার নিজ বাড়িতে মারা যান আনোয়ারা হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা