বিশ্ব রক্তদাতা দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন

১৫ জুন ২০২৬, ০৯:৪৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম


বিশ্ব রক্তদাতা দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব রক্তদাতা দিবসে নরসিংদীতে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন ও র-্যালি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "বাঁধন"৷ রবিবার সকাল থেকে দুপুর অব্দি নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে সংগঠনটির সরকারি কলেজ শাখা এই আয়োজন করে। 

 

আয়োজনে, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার পাশাপাশি রক্তদানে আগ্রহী করে তোলা হয়। দেশ ও সমাজের যেকোনো দুর্যোগ মোকাবেলায় এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে ভাষ্য সংশ্লিষ্টদের। এর আগে, রেলিতে সংগঠনের সদস্য ও শিক্ষার্থী ছাড়াও নরসিংদী সরকারি কলেজের শিক্ষকরা অংশ নেয়। র-্যালিটি নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী ব্রাহ্মন্দী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।



এই বিভাগের আরও