নরসিংদীর দুই হাসপাতালে অভিযান, ১টি সিলগালা অপরটিকে ২ লাখ জরিমানা
২১ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সিটি হাসপাতাল ও দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার নামের দুই হাসপাতালে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে নরসিংদী শহরের এ দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান।
এসময় ১টি সিলগালা অপরটিকে ২ লাখ জরিমানা করেন আদালত। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং মারাত্মক নোংরা পরিবেশসহ নানা অনিয়মের অভিযোগে নরসিংদী সিটি হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং 'দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার' সিলগালা করে দেয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নরসিংদী সিটি হাসপাতালে অভিযানকালে হাসপাতালটিতে ডিপ্লোমাধারী কোনো নার্স পাওয়া যায়নি এবং হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা ছিল না। এছাড়া লেবার রুমের বেহাল অবস্থা, অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার, ডিউটি রেজিস্টার সংরক্ষণ না করা এবং সরকারি নির্দেশনার বাইরে বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া যায়। এসব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আগামী ১ মাসের মধ্যে সকল অসংগতি দূর করার চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এর ল্যাবরেটরিতে কোনো ডিপ্লোমাধারী ল্যাব টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান পাওয়া যায়নি। তাছাড়া ডায়াগনস্টিক সেন্টারটির লাইসেন্স নবায়ন করা ছিল না এবং রোগীদের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা হচ্ছিল। এঅপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স নবায়ন ও প্রয়োজনীয় শর্ত পূরণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।
জনস্বার্থে ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানায় জেলা প্রশাসন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা