নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে ৮ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তার মাধ্যমে নারী অভিবাসী ও অভিবাসী পরিবারের নারী সদস্যদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে রামরুর ‘সফল’ প্রকল্প।
বুধবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস-ডিইএমও নরসিংদীর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
ইউএনসিডিএফ ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট-রামরুর বাস্তবায়নে পরিচালিত ‘সফল’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়।
আয়োজকরা জানান, আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শেষে নির্বাচিত নারীদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে অনুদান দেওয়া হচ্ছে। স্থানীয় বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে তাদের আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিই এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. দাউদ-উল হক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, ব্যবসা সম্প্রসারণে অনুদান এবং পরবর্তী সময়ে নিয়মিত ফলোআপ—রামরুর এ উদ্যোগ ব্যতিক্রমধর্মী।
বক্তারা বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, প্রশিক্ষণ, ব্যবসায়িক পরিকল্পনা ও নিয়মিত পরামর্শের মাধ্যমে নারী উদ্যোক্তাদের টেকসই ব্যবসা গড়ে তোলার সুযোগ তৈরি করছে প্রকল্পটি। এর মাধ্যমে পরিবার ও স্থানীয় অর্থনীতিতে নারীদের অবদান আরও বাড়বে বলে আশা তাদের।
অনুষ্ঠানে ডিইএমও নরসিংদীর কর্মকর্তা, ইউএনসিডিএফ ও রামরু-সফল প্রকল্পের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা