দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৩০০টি সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠান করা হবে, আর এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ৪০০ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে খায়রুল কবির খোকন বলেন, প্রতিটি সংসদীয় আসনে দুটি করে এমন শিক্ষা প্রতিষ্ঠান করা আমাদের সরকারের একটা বড় কৃতিত্ব। এসব শিক্ষা প্রতিষ্ঠানের খরচ হবে নামমাত্র টাকা। নরসিংদী সদর উপজেলা নির্বাচনি এলাকাতে দুটি প্রতিষ্ঠান হবে। সেটা ক্যাডেট কলেজের যে স্ট্যান্ডার্ড, যে মান, সেই মানেই হবে। মেধাবী ছাত্ররা সেখানে পড়বে, সেখানে পড়ে আরও ভালো রেজাল্ট করবে।
তিনি বলেন, আপনারা দেখেছেন আগে লাল ফিতার দৌরাত্ম্য, অফিশিয়াল যে জটিলতা ছিল, শিক্ষকদের ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন পেনশনের জন্য, বদলি বা বিভিন্ন কাজের জন্য সময় নষ্ট করতে হতো, টাকা-পয়সা খরচ করে রাজধানীতে যেতে হতো, এখন অনলাইনে সব হচ্ছে। অনলাইনে সব করার সুযোগ, পেনশনের জন্য শুধু যেতে হয়, অনলাইনে করার পর ফিজিক্যালি যেতে হবে না। তারা চাকরিজীবন শেষে, অবসর জীবনে পেনশন, পেনশনের জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে হবে না, অফিশিয়ালি হয়রানি শিকার হতে হবে না। সরাসরি তার অ্যাকাউন্টে অনলাইন-এর মাধ্যমে টাকা চলে যাবে। বদলির ক্ষেত্রে আগের মতো ভিআইপি বা শিক্ষামন্ত্রী করতে পারবেন না। নতুন নীতিমালা অনুযায়ী যৌক্তিক বা মানবিক কারণ থাকলে শিক্ষকরা বদলি বা ট্রান্সফারের সুযোগ পাবেন।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা