নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ এএম


নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নজরুল বর্ষ উপলক্ষে "গাহি সাম্যের গান" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় নরসিংদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক।

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে ও অধ্যাপক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোঃ সফিউল্লাহ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের উপদেষ্টা বাবু নিবারণ রায়, আব্দুর রহমান ভুইয়া, মোস্তফা কামাল সরকার, সাবেক সভাপতি হাবিবুর রহমান।


এসময় নরসিংদী প্রেসক্লাবের সদস্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সস্পাদক ও অন্যান্য সাংবাদিকসহ সাহিত্যিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে কবির জীবন ও সাহিত্যের নানা দিক তুলে ধরে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের বাতিঘর তথা বিদ্রোহী কবি। তার কবিতা ও গান আমাদের প্রতিটি সংগ্রাম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জোগায়। নজরুল কেবল একজন কবিই নন, তিনি ছিলেন সাম্য ও মানবতার প্রতীক এবং প্রেমের কবিও।



এই বিভাগের আরও