বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেয়ায় তানভীর হোসেন রাব্বি (৩১) নামে মদের দোকানের এক কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশিয় মদের দোকানে এ ঘটনা ঘটে।
মামলার আসামীরা হলেন নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার বাসিন্দা ও আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকার (৬৫) ও তার ছেলে জাহিদ সরকার (২৬)সহ অজ্ঞাতরা।
দগ্ধ তানভীর হোসেন রাব্বি নরসিংদী পৌর শহরের দত্তপাড়া এলাকার মনির হোসেনের ছেলে ও দেশিয় মদের দোকানের কর্মচারী। রাব্বি দগ্ধ অবস্থায় বর্তমানে জাতীয় বার্ণ ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও দগ্ধ তানভীর হোসেন রাব্বির পরিবার জানায়, হোটেল নিরালার পাশে অবস্থিত সরকারি লাইসেন্সধারী দেশিয় মদের দোকান থেকে জাহিদ সরকার বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে নগদ টাকা কখনও কখনও বিনামূল্যে মদ নিতেন। শনিবার সকালে জাহিদ সরকার দোকানের কাউন্টারে গিয়ে ম্যানেজার তানভীর হোসেন রাব্বিকে বিনামূল্যে ১০ লিটার মদ দিতে বলেন। এসময় বিনামূল্যে মদ দিতে রাজি হননি রাব্বি। এতে ক্ষিপ্ত হয়ে চলে যায় জাহিদ সরকার। পরে দুপুর ১২টার দিকে জাহিদসহ কয়েকজন মদের দোকানের কাউন্টারে গিয়ে রাব্বিকে খোঁজ করে। এক পর্যায়ে কাউন্টারে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যায়। এতে কাউন্টারের ভেতরে থাকা রাব্বি দগ্ধ হলে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নেয়া হয়।
দগ্ধ তানভীর হোসেন রাব্বির স্ত্রী মিতা আক্তার বলেন, বর্তমানে আশংকাজনক অবস্থায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। তার স্বামী ১২ বছর ধরে ওই মদের দোকানে চাকরি করেন। এরই মধ্যে দোকানের মালিকানাও পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, এ ঘটনায় রাব্বির পিতা মনির হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেছেন। ১০ লিটার মদ বিনা টাকায় নিতে চাইলে না দেয়ায় পেট্রল মেরে আগুনে ঝলসে দেয়ার অভিযোগ করা হয়েছে মামলায়। আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল