বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বেহাল সদর রোডের সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
নরসিংদী পৌরসভার সামনে থেকে বৌয়াকুড় মোড় পর্যন্ত ২ কিলোমিটার (উভয়পাশ) দীর্ঘ সড়কে বসানো হচ্ছে পরিবেশবান্ধব ও টেকসই ইউনি ব্লক। প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মারকো ইন্টারন্যাশনাল।
উদ্বোধনী শেষে সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানান, আগামী এক মাসের মধ্যেই সড়কটির নির্মাণকাজ সম্পূর্ণ হবে। কাজ শেষ হলে পৌরবাসীর বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও ভোগান্তির অবসান ঘটবে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার সামনের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরা ছিল। ইউনি ব্লক দিয়ে আধুনিক উপায়ে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ায় পৌরবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ হওয়ার প্রত্যাশা করছেন।
নির্ধারিত এক মাসের মধ্যেই মানসম্মত কাজ সম্পন্ন করে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মোঃ সফিউল্লাহ, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ