অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ এএম


অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো: শাখাওয়াত হোসেন সাখু (২৮) নামের এক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: কলিমুল্লাহ।

এর আগে রবিবার (১১ অক্টোবর) রাতে শহরের পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাখাওয়াত হোসেন সাখু মো: শহিদ মিয়া ওরফে শের আলীর ছেলে।



​মো: কলিমুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম পূর্ব দত্তপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির বসতঘর থেকে ১টি লোডেড পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র ও মাদক সংক্রান্ত অন্তত ৩টি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



এই বিভাগের আরও