নরসিংদীতে বিটিভির ৫৪তম বর্ষপূর্তি উদযাপন
২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫৪ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে (২৫ ডিসেম্বর) কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা বিয়াম স্কুল অডিটোরিয়াম কক্ষে অায়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, নরসিংদী জেলা হাসপাতালে আরএমও মিজানুর রহমান, নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল আমিন চৌধুরী, বিটিভির প্রতিনিধি শাহিন মিয়া, ডিবিসি নিউজের প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, চ্যানেল নাইনের আইয়ুব খান সরকার, আজকের খোঁজ খবরের সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদসহ স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিটিভির ভূমিকা ছিলো অপরিসীম । বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে বিটিভি। এখনো বাংলাদেশের প্রান্তিক জনগণ বিটিভির খবর এবং অনুষ্ঠানের উপর নিভর্রশীল। তারা উপভোগ করেন বিটিভির অনুষ্ঠানমালা। আগামীতেও পজেটিভ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিটিভি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা