উন্নয়নের রাজনীতিতে এসে নিজস্ব ধারা সৃষ্টি করুন: শিল্পমন্ত্রী
১৫ জানুয়ারি ২০১৯, ০৯:২৬ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
আশিকুর রহমান পিয়াল
বিএনপিকে আবারও রাজনৈতিক দল নয় এবং পথভ্রষ্ট উল্লেখ করে উন্নয়নের রাজনীতিতে এসে নিজস্ব ধারা সৃষ্টির আহবান জানিয়েছেন, শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, দেশটা আগে এবং দেশের মানুষের জন্যই রাজনীতি। তাই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কীভাবে রাজনীতি করবেন। রাজনীতিতে টিকে থাকতে হলে তাদেরকেই পথ বের করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদকও তাদের আহবান জানিয়েছেন গণতন্ত্রের ধারায় জয় পরাজয় আছে। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের এভাবে পরাজয় ঘটেছে। এবার ছিল একটি ঐতিহাসিক বিজয় প্রেক্ষাপটও ছিল ভিন্ন। আজকে সারাদেশ জয়ী হয়েছে এখন তারা যদি সেখানে অংশগ্রহণ না করে জনপ্রতিনিধি তবে তারা হারিয়ে যাবে। ইতিহাস তাই-ই বলে বহু দল বিলুপ্ত হয়ে গেছে। তারা সংসদে এসে জাতির কথা বলবেন জাতি এমনটাই প্রত্যাশা করে।
এসময় নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, স্থানীয় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা