অজ্ঞাত মরদেহ উদ্ধার, ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
১৭ জানুয়ারি ২০১৯, ০২:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে জলাশয় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে শহরের একটি শপিংমলের ছাদ থেকে পড়ে মারা গেছে অজ্ঞাতনামা এক যুবক। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে পৃথক এ ঘটনা ঘটেছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, শহরের বিলাসদী এলাকার রেলওয়ের একটি জলাশয়ে অর্ধগলিত মরদেহ (৩৫) ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করলেও পরিচয় পাওয়া যায়নি। দুই তিন আগে হত্যা শেষে মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
অপরদিকে শহরের ইনডেক্স প্লাজার ৬তলার ছাদ থেকে পড়ে মারা গেছে অজ্ঞাতনামা এক যুবক (১৯)। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে অজ্ঞাতনামা এই যুবক ছাদে পায়চারী করছিল। এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে। ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করলেও তাৎক্ষনিকভাবে পুলিশ সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা