হাজীপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
২১ জানুয়ারি ২০১৯, ০৭:৪৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ জানুয়ারি) দুপুরে শহরতলীর হাজীপুর বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে নরসিংদী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি স্থানীয় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তাঁর বাবা নরসিংদী শহরের একটি বাজারে মাছ বিক্রি করেন। সোমবার দুপুরে শিশুটি বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে বাড়ির উঠোনে খেলতে যায়। এসময় প্রতিবেশি উত্তম দাস শিশুটির মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে শিশুটি তাঁর মাকে ঘঁনাটি জানায়। পরে তাঁর মা আহত অবস্থায় শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি শিশুটির বাবা বাদি হয়ে উত্তম দাসকে আসামি করে নরসিংদী সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত উত্তম দাস হাজীপুর বৌবাজার মালিপাড়া এলাকার রতন দাসের ছেলে।
এ ঘটনায় নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোজী সরকার নরসিংদী টাইমসকে বলেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
হাসপাতালে শিশুটির মা বলেন, এ ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবারের লোকজন আপোষ মীমাংসার প্রস্তাব দিয়ে মামলা না করার জন্য চাপ দেয়। কিন্তু আমরা এ ঘটনার বিচার চাই।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে অভিযুক্ত উত্তম দাসকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। অভিযুক্ত উত্তম দাস একটি তেলের কারখানায় কাজ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি