নরসিংদীতে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পা আটকে প্রাণ গেল যুবকের
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
ট্রেনের দরজায় বসে যাওয়ার সময় অসাবধানতাবশত নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পা আটকে মো. সেবুল মিয়া (২৫) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেবুল মিয়া সুনামগঞ্জের তাহিরপুরের আবদুর রহমানের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. শাহ আলম মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে অতিক্রম করার পর আমরা ট্রেনে কাটা যুবকের নিথর দেহ দেখতে পাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি কাটা পড়া যুবকটি ট্রেনের একটি বগির দরজায় বসে যাচ্ছিল। ওই সময় যুবকটির পা প্লাটফর্মে আটকে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা