জামিনে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক
জামিন পেয়ে দীর্ঘ দুই মাস ১২ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নরসিংদী জেলা কারাগার মুক্তি পান। খোকন গত বছরের ২৯ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পন করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
খোকনের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরীন সুলতানা জানান, গত বছরের ৮ ফেব্রুয়ারি বিষ্ফোরক আইনে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নরসিংদী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে আসামি করা হলেও সেখানে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের নাম ছিল না।
কিন্তু খায়রুল কবির খোকন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়ে মনোনয়নপত্র দাখিল করার পর ২৫ নভেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা ২৭৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। সেখানে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে অভিযুক্ত করা হয়।
বিষয়টি জানতে পেরে ২৯ নভেম্বর আদালতে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন খোকন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এরপর কারাগারে থাকা অবস্থায় নরসিংদী ও ঢাকায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে আরও সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় বিভিন্ন সময় নরসিংদী ও ঢাকার আদালত এবং সর্বশেষ গত রবিবার উচ্চ আদালত থেকে একটি নাশকতার মামলায় জামিন নেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে নরসিংদী জেলা কারগার থেকে মুক্তি পান তিনি।
খায়রুল কবির খোকনের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, শাহবাগ থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় রবিবার (১০ ফেব্রুয়ারি) উচ্চ আদালত জামিন পান খায়রুল কবির খোকন। সেই জামিনের কাগজ সোমবার (১১ ফেব্রুয়ারি) নরসিংদী কারাগার পৌছালে তাকে মুক্তি দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা