নরসিংদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালী
১৯ মে ২০১৯, ১০:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা কমিটির অনুমোদন দেয়ায় নরসিংদীতে আনন্দ র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা কমিটি।
রবিবার (১৯ মে) সকালে নরসিংদী জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে আনন্দ র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।
এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ফয়সাল সরকার, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা কমিটির সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সরকার খোকা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ আলম পিয়াল প্রমুখ।
এসময় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা কমিটির উপদেষ্টা এডভোকেট খন্দকার আব্দুল হালিম, এডভোকেট আনিসুর রহমান, এডভোকেট শহিদুল ইসলাম রনি, এডভোকেট আনোয়ার ফরাজী, এডভোকেট আব্দুল কাদির চিশতি উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা