৭৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
২২ মে ২০১৯, ০৮:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৭৫০ পিস ইয়াবাসহ হৃদয় মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে নরসিংদী শহরের ভেলানগর নামাপাড়া এলাকা হতে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় মিয়া ওরফে মিষ্টার হৃদয় কুড়িগ্রাম জেলার রৌমারী থানার উল্টর আলগারচর এলাকার নজরুল ইসলাম এর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম বার) জানান, হৃদয় মিয়া নরসিংদীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকের ব্যবসা করে আসছে। সে শহরের ভেলানগর মহল্লার আসাদুজ্জামান এর বাড়িতে ভাড়া বাসায় থেকে ইয়াবা বিক্রির কার্যক্রম চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েক দিনের গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন ধরে ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সাথে জড়িত। ইয়াবাসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা