নরসিংদীতে লঞ্চঘাটের টয়লেট থেকে সহোদর শিশু ও কিশোরীর মরদেহ উদ্ধার
২৪ মে ২০১৯, ১০:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক॥
নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেট থেকে সহোদর এক কিশোরী ও এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো-নরসিংদীর মনোহরদী উপজেলার পূর্ব চালাক চরের শফিকুল ইসলামের মেয়ে তারিন (১২) ও তাইয়িবা (৪)।
শুক্রবার (২৪ মে) রাত ৮টায় এই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় মেঘনা নদীর পাড়ের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেটের ভেতরে দুই মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ টয়লেটের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে পুলিশ তাদের পরিচয় জানতে পারে। এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্যকোথাও শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহ দুটি টয়লেটে ফেলে গেছে হত্যাকারীরা। তবে কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা