নরসিংদীতে ছাত্রীর গায়ে আগুনের ঘটনায় সন্দেহভাজন একজন আটক
১৪ জুন ২০১৯, ০৪:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামে কলেজ ছাত্রীর গায়ে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনায় এখনও পর্যন্ত মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
তবে এ ঘটনায় সন্দেভাজন হিসেবে সঞ্জিব রায় (২৪) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
আটক সঞ্জিব রায়পুরা উপজেলার রায়পুরা পূর্বপাড়া গ্রামের ননী গোপাল রায় এর ছেলে ও দগ্ধ ফুলন বর্মণ এর ভাইয়ের শ্যালক। শুক্রবার (১৪ জুন) ভোরে রায়পুরার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় দগ্ধ ফুলনের পিতা বাদী হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে উল্লেখ করে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের বোতল, দিয়াশলাই বক্স, ওড়না, চুলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ঘটনার তদন্তে মাঠে নেমেছে এবং জড়িতদের চিহ্নিত করা ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, দ্রুত আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) রাতে নরসিংদী শহরের বীরপুর মহল্লায় বাড়ির পার্শ্ববর্তী একটি দোকান থেকে বাসায় ফেরার পথে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তাঁর শরীরের ২০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা