“বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক কর্মশালা
১৭ জুন ২০১৯, ০৭:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
‘জেনে, বুঝে বিদেশ যাই’ অর্থ, সম্মান দুটোই পাই’ এই শ্লোগানকে সামনে রেখে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক কে এম রুহুল আমীন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা: হেলাল উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সস্টিটিউটের অধ্যক্ষ হরিদাস ঠাকুর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা