নরসিংদীতে পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন
০২ জুলাই ২০১৯, ০৩:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) নরসিংদী প্রেস কাবের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহবানে নরসিংদী পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এতে জেলা বিভিন্ন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত না থাকায় পৌরসভায় সেবা বঞ্চিত হয় পৌর নাগরিকরা।
নরসিংদী পৌরসভার সচিব মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, নরসিংদী পৌর কর্মচারী সংসদ এর সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন সাধারণ সম্পাদক হোসেন লিটন, হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশিদ চৌধুরী, ইয়াছিন মিয়া, জাকির হোসেন প্রমুখ।
সভায় বক্তাগন তাদের ন্যায্য দাবীসমূহ দ্রুততম সময়ে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা