নরসিংদীতে ভূমিহীনদের জমির দলিল হস্তান্তর ও ই-নামজারি কার্যক্রম উদ্বোধন
২২ জুলাই ২০১৯, ০৬:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সরকারী ব্যবস্থাপনায় ভূমিহীন অসহায়দের মাঝে জমি বরাদ্দ এর অংশ হিসেবে নরসিংদীতে ১১টি অসহায়-ভূমিহীন পরিবারকে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে সকল হার্ড কপিতে নামজারি কার্যক্রম বন্ধ করে শুরু হয়েছে ই-নামজারি কার্যক্রম।
সোমবার (২২ জুলাই) দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে আয়োজিত দলিল হস্তান্তর এবং ভূমি অফিসে অনলাইনে নামজারী আবেদন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যানের একান্ত সচিব ড. মফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা মিয়া, ইনডিপেনডেন্ট কলেজ, নরসিংদীর অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিশেষ উদ্যোগে অসহায় ভূমিহীনদের মাঝে এ জমি বরাদ্দ দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে নরসিংদী সদর উপজেলায় ৪৮টি ভূমিহীন পরিবারের মাঝে জমি বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকীদেরও দেয়া হবে। এছাড়া সরকারের এটুআই প্রকল্পের সহায়তায় ই-নামজারি আবেদন কার্যক্রম ভূমি বিভাগকে আরো গতিশীল করবে বলে প্রত্যাশা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা