নিরাপদ বাংলাদেশের দাবিতে নরসিংদী খেলাঘরের মানববন্ধন
২৭ জুলাই ২০১৯, ১২:২৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে অব্যাহত নারী শিশু-নির্যাতনসহ হত্যা ও ধর্ষণের প্রতিবাদ এবং শিশুর জন্য নিরাপদ বাংলাদেশের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খেলাঘর নরসিংদী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে খেলাঘরের শিশুরাসহ বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়।
খেলাঘর নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে মানববন্ধনে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রঞ্জিত কুমার সাহা, খেলাঘর জেলা শাখার সাধারণ সম্পাদক আ: বাছেদ ভুঁইয়া, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন ভূঁইয়া টিপু প্রমুখ।
মানবন্ধনে বক্তারা সারাদেশে কোমলমতি শিক্ষার্থী হত্যা ও ধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শিশু ও নারীদের নিরাপত্তা দাবি করেন। এ জন্য সরকারকে অনুরোধের পাশাপাশি শিশুদের নিরাপত্তায় অভিভাবকদেরও সচেতন হওয়ার আহব্বান জানানো হয় মানববন্ধনে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি