নজরপুরে সন্ত্রাসী হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু
৩১ আগস্ট ২০১৯, ০৭:২০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে সন্ত্রাসী হামলায় আহত হয়ে তিনদিন চিকিৎসাধীন থাকার পর রাজা মিয়া জনি (৪৫) নামে এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত জনি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। শনিবার (৩১ আগস্ট) বিকালে ঢাকার শমরিতা হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত বুধবার (২৮ আগস্ট) তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজা মিয়া জনি তার রাজনৈতিক সহকর্মীদের সাথে গত বুধবার (২৮ আগস্ট) নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জেলা ও শহর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যান। সভা শেষ হওয়ার একটু আগেই তিনি একা তিনি নিজ বাড়ি নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামে ফিরছিলেন। রাত প্রায় ৮টার দিকে গ্রামে পৌঁছার পর কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
এ সন্ত্রাসী হামলার পরদিন আহত রাজা মিয়া জনির ভাই শাহিন মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি