বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
মুজিব বর্ষ উপলক্ষে নরসিংদীতে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী এর উদ্বোধন করেন।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদসহ আরো অনেকে।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সে এ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
সভায় নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক ড. মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর মোহাম্মদ আজীম, অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) সুষমা সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর আলী ভূইয়াসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি