১৫ দিন ধরে নিখোঁজ নরসিংদীর এই শিশু
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর সদর উপজেলার সোনাতলা গ্রামের আশরাফুল ইসলাম (১৩) নামের এক শিশু গত ১৫ দিন ধরে নিখোঁজ। এই ঘটনায় গত রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ শিশুটির বাবা মো. রবিউল্লাহ।
শিশুটি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুটিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আশরাফুল বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। ওই সময় পড়নে ছিল নীল রংয়ের গেঞ্জি ও ছাপার লুঙ্গি। শিশুটির গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি। আত্মীয়-স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।
শিশুটির বাবা মো. রবিউল্লাহর অনুরোধ, কোন হৃদয়বান ব্যক্তি যদি তার সন্তানের সন্ধান পান তবে নিকটস্থ থানায় অথবা তার মুঠোফোন (০১৯০৪ ২৭২৩৩০) নম্বরে যেন অবহিত করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা