নরসিংদীতে পাওনা টাকা চাওয়ায় ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা
০৩ অক্টোবর ২০১৯, ১১:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পাওনা টাকা চাওয়ায় হাবিবুর রহমান গাজী (২০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাত নয়টায় সদর উপজেলার হোসেনপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত হাবিব হোসেনপুর গ্রামের মাঝিপাড়া এলাকার আফতাব উদ্দিন গাজীর ছেলে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বেশকিছুদিন আগে ইজিবাইক চালক হাবিবের নিকট থেকে ১ হাজার টাকা ধার নেয় তার প্রতিবেশী নূর ইসলামের ছেলে কামাল মিয়া। বৃহস্পতিবার বিকালে ইজিবাইক চালক হাবিব ইজিবাইকের পার্টস কিনতে পাশের রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে যায়। এসময় হাবিব বাজারে কামালকে পেয়ে তার কাছে পাওনা টাকা ফেরত চায়। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে হাবিব বাসায় ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কামাল ও তার ভাতিজা রবিন চাপাতি দিয়ে হাবিবকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা