নরসিংদীতে পূজামন্ডপ দেখতে এসে ট্রেনে কাটাপড়ে একজন নিহত
০৭ অক্টোবর ২০১৯, ১২:০৯ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পূজা দেখতে এসে ট্রেনে কাটা পড়ে জুয়েল চন্দ্র দাস (৩০) নামে একজন নিহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) রাত ১০ টায় শহরের আরশীনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল দাস গাজিপুর সদরের মজলিশপুর এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদশর্ক ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জুয়েল পূজা দেখতে গাজীপুর থেকে নরসিংদী শহরে আসেন। রাতে শহরের আরশীনগর রেলক্রসিং সংলগ্ন শিক্ষাচত্বর এলাকায় একটি পূজামন্ডপ দেখে অন্যান্য মন্ডপ দেখতে রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় চট্রগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে জুয়েল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও