নরসিংদীতে অনুমোদনহীন পণ্য তৈরির দায়ে কারখানা সীলগালা
০৭ অক্টোবর ২০১৯, ১০:৫২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অনুমোদনহীন ভোজ্য তৈল ও জর্দা তৈরীর দায়ে রিচ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ওই কারখানাকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
জেলা প্রশাসন সূত্র ও স্থানীয়রা জানান, নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাবের হুগলিয়া গ্রামের একটি বাড়িতে রিচ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে সরিষার তৈল, ঘি, জর্দাসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত কারখানাটিতে অভিযান পরিচালনা করেন। এসময় কারখানাটি থেকে অনুমোদনহীন বিভিন্ন পণ্যের আলামত সংগ্রহ করা হয়।

পরে অনুমোদনহীন ভেজাল পণ্য উৎপাদনের দায়ে কারখানাটি সীলগালা করে দেয়া হয়। একই সঙ্গে এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয় কারখানা কর্তৃপক্ষকে।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের পরিদর্শক মো: হান্নান উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি