আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
১৩ অক্টোবর ২০১৯, ০৭:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে রোববার (১৩ অক্টোবর) পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও দুর্যোগ প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সকালে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী জেলা সার্কিট হাউজ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডা: হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী আশরাফুল করীম, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা রেখা রানী হালদার, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়াসহ অন্যান্যরা।
পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম বিষয়ক মহড়া প্রদর্শিত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা মহড়া উপভোগ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা