নরসিংদীর মাদ্রাসায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী সভা
১৫ অক্টোবর ২০১৯, ০৮:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় অবস্থিত ইউএমসি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় মাদক, সন্ত্রাস, জঙ্গি ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের সহায়তায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সভার আয়োজন করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।
এছাড়াও আলোচনা করেন নরসিংদী শহর ফাড়ির ইনচার্জ ইউসুফ আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান কামরুল, স্থানীয় কাউন্সিলর রোকনুজ্জামান রোকন, মাদ্রাসা সুপার আবু তাহের মিয়াসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাগণ।
মাদ্রাসার কয়েকশত শিক্ষার্থীর সামনে অতিথিগণ মাদক, সন্ত্রাস, জঙ্গি ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং এ বিষয়গুলো থেকে নিজেকে দূরে রেখে প্রতিবেশীদের সচেতন করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানোর আহবান জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা