অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: নজিবুর রহমান
২৬ অক্টোবর ২০১৯, ০৩:২২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান বলেছেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে যে রোডম্যাপ তৈরী করা হয় সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় প্রশাসন। কারণ স্থানীয় প্রশাসনের বিভিন্ন মতামতসহ ক্যাবিনেটে সেটি পর্যলোচনার পর বাস্তবায়নের জন্য কাজ করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রশ্রাসনের আওতাধীন কর্মচারীদের জন্য বাৎসরিক ৬০ ঘন্টাব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার অনুশীলন ও সেবা সহজীকরণের উপর গুরুত্বারোপ করে “দীক্ষা বিনিময়” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষ অনেক বিচার বিশ্লেষণ করে মাঠ পর্যায়ের প্রশাসনে পদায়ন করে থাকেন। কারণ মাঠ পর্যায়ে একজন দক্ষ দলনেতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা তৈরী করেন। যার ফলে তারাই যখন উপরের মহলে পদায়ন হয়ে থাকেন তখন দক্ষ কর্মী হিসেবে কাজ করার ফলে সরকারের প্রশাসনের কাজ করতে সহজ হয়। যার ফলশ্রুতিতে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এজন্য অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, সিভিল সার্জন ডা: হেলাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধরী আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কমল কুমার ঘোষসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি মো: নজিবুর রহমান জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কর্ণার ৭১ শেকড়ের মূর্ছনা পরিদর্শন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি