আ’লীগ নেতা সুইডেন আতাউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
০৩ নভেম্বর ২০১৯, ০১:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়া জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। রোববার (৩ নভেম্বর) দুপুরে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমীন আক্তার পিংকি এ অনুমতি দিয়েছেন ।
নরসিংদীর সিআইডির ওসি কাসিফ সানোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব নির্ধারিত রিমান্ড শুনানির তারিখ অনুযায়ী রোববার দুপুরে আসামী আতাউরকে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন আক্তার পিংকির আদালতে তোলা হয়। এসময় আতাউরকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তার করা ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে জেলগেটে দৈনিক ৪ ঘন্টা করে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন আদালত।
সুইডেন আতাউরকে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর মালিবাগ থেকে গ্রেপ্তার করে সিআইডি। পরে রাত ১১টার দিকে তাকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, সুইডেন আতাউর জোরপূর্বক নরসিংদী শহরের চৌয়ালা এলাকার শতকোটি টাকা মূল্যের মোল্লা স্পিনিং মিল দখল করেন। পরে সুইডেন বাংলা টেক্সটাইল নামকরণ করে পরিচালনা করছিলেন।
এ ঘটনায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার আতাউর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলা করে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক।
প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি আতাউরকে গ্রেপ্তার করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা