সাংবাদিকদের অনেক প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করতে হয়: রিয়াজুল কবির কাউছার
১০ নভেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউছার বলেছেন, সাংবাদিকদের অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে দায়িত্ব পালন করতে হয়, বিশেষ করে জেলা পর্যায়ে যারা কাজ করেন তাদের অনেক সীমাবদ্ধতা থাকে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন। রাজনীতিবিদদের সাথে সাংবাদিকদের বরাবরই সুসম্পর্ক থাকে। আমি রায়পুরা তথা নরসিংদী জেলার একজন বাসিন্দা হিসেবে চাই আমার জেলা যেন ভাল থাকে। আমি সবসময় আপনাদের পাশে আছি থাকবো।
তিনি আজ রোববার (১০ নভেম্বর) বিকালে নরসিংদী প্রেসক্লাবে তাৎক্ষনিকভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় তিনি নরসিংদী প্রেসক্লাবকে একটি কম্পিউটার ও ১০টি চেয়ার প্রদান করেন।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দীপু মাহমুদ, রঞ্জন সাহাসহ জেলার প্রবীণ সাংবাদিক নিবারণ রায়, সাংবাদিক একে ফজলুল হক, আসাদুল হক পলাশ, মো: সেলিম মিয়া, জয়নুল আবেদীন, আমজাদ হোসেন, আসাদুজ্জামান রিপন, আইয়ুব খান সরকার, আশিকুর রহমান পিয়াল, প্রণব কুমার দেবনাথসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা