নরসিংদী প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে ডিসির মতবিনিময়  

১৪ নভেম্বর ২০১৯, ১০:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম


নরসিংদী প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে ডিসির মতবিনিময়   

 

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জেলার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুব উল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট চৌধুরী আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া ও প্রবীন সাংবাদিক নিবারণ রায়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে নানা সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন। এ সময় সৈয়দা ফারহানা কাউনাইন এসব সমাধানের আশ্বাস দেন।



এই বিভাগের আরও