সৎভাবে চাকুরী করার আলাদা মর্যাদা আছে: এনবিআর চেয়ারম্যান
১৭ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভূইয়া (এনডিসি) সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, যতদিন চাকুরী করবেন, ততদিন সৎভাবে চাকুরী করবেন। মনে রাখবেন সৎভাবে চাকুরী করার আলাদা মর্যাদা রয়েছে। কেননা কারো ফাইল আটকানো, উন্নত পদবীর আশায় কারো বিরুদ্ধে সাক্ষ্য দেয়া বা কাউকে হয়রানী করলে নিজেকেও কোন এক সময় এই ভোগান্তির শিকার হতে হয়।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে তিনি এসব কথা বলেন।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে আরও আলোচনা করেন কর অঞ্চল ১০ এর কর কমিশনার মোহাং আবু তাহের, কেন্দ্রিয় জরিপ অঞ্চলের কর কমিশনার আসাদুজ্জামান, নরসিংদী সিভিল সার্জন ডা: মো: হেলাল উদ্দিন।
এসময় প্রধান অতিথি মো: মোশাররফ হোসেন ভূইয়া আরো বলেন, সরকারী চাকুরীতে প্রবেশের সময় খেয়াল রাখতে হবে এই চাকুরীর বেতন থেকে ছেলে, মেয়ে, বাবা-মাকে লালন পালন করা হয়। তাই মৃত্যুর পরে যদি তারা অসৎ আয়ের জন্য পাপের অংশিদার না হয়, তাহলে অসৎ উপার্জনের প্রয়োজনটা নাই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস এর উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো: হেলাল মিয়া, নরসিংদী সদর উপজেলা পরিষেদের সাবেক চেয়ারম্যান মন্জুর এলাহী, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরসহ সরকারী কর্তাকর্তা-কর্মচারীগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা