নতুন বইয়ের সঙ্গে স্কুলড্রেসও দেবে সরকার: মোহাম্মদ জয়নুল বারী
২৮ নভেম্বর ২০১৯, ০২:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশ সরকারের মতো করে এতো শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের নজির নেই। কিন্তু আমাদের সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিচ্ছে। আগামীতে বইয়ের সঙ্গে পোশাকের (স্কুলড্রেস) জন্য অর্থ বরাদ্দ দেবে সরকার। বুধবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ড্রিম হলিডে পার্কে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে এসব কথা বলেন তিনি।
কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেন, ভবিষ্যতে বিশুদ্ধ পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। বিষয়টি মাথায় রেখে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখার জন্য রূপরেখা তৈরি করে রেখেছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ড নদী খননসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকার শত বছরের যে ডেল্টা প্ল্যান হাতে নিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের চেহারা পাল্টে যাবে।
তিনি বলেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশ সরকারের মতো করে এতো শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের নজির নেই। কিন্তু আমাদের সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিচ্ছে। আগামীতে বইয়ের সঙ্গে পোশাকের (স্কুলড্রেস) জন্য অর্থ বরাদ্দ দেবে সরকার।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আফসানা বারী, শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা