নরসিংদীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক
০৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের শালিধা মধ্যপাড়া এলাকার একটি ভাঙ্গারী দোকানে এ ঘটনা ঘটে।
আটক লুৎফর রহমান জয়পুরহাট জেলার বাসিন্দা ও নরসিংদী পৌর শহরের শালিধা এলাকার রবি মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই শিশু চকলেট কেনার উদ্দেশ্যে দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে শিশুটির মা ও অন্যান্যরা তাকে খুঁজতে বের হয়ে সড়কের পাশের একটি গোডাউনে চিৎকার শুনতে পায়। এসময় শিশুটিকে উদ্ধার করতে গেলে গোডাউনের সামনে দাড়ানো রাকিব, রনি ও রোকন নামে তিন বখাটে যুবক তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে স্থানীয়রা জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গোডাউনের ভেতর থেকে ধর্ষণ চেষ্টার সময় অভিযুক্ত লুৎফর রহমানকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়। এক পর্যায়ে উত্তেজিত স্থানীয়রা আটক লুৎফর রহমানকে গণপিটুনি দেয়। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত লুৎফর রহমানকে আটক করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা