নরসিংদীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
০৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৫ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“অভিগম্য আগামীর পথে” বিষয়কে প্রতিপাদ্য করে নরসিংদীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
সেখানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডাঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান, সমাজ সেবা অফিসের সহকারী উপ-পরিচালক নঈম জাহাঙ্গীর, সমাজসেবা অফিসার (রেজিঃ) সুরভী আফরোজ, সাইট সেভার্স এর ইনক্লুশন অফিসার আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, দৃষ্টি প্রতিবন্ধী শামসুল হক, শারিরীক প্রতিবন্ধী বিল্লাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, মেধা বৃত্তি, ক্রেষ্ট, স্কুল ব্যাগ, টিফিন বক্স বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন।
তিনি জানান, নরসিংদী জেলার সব দপ্তর থেকে প্রতিবন্ধীদের সহযোগীতা দেয়া হচ্ছে তা অব্যাহত থাকবে। এছাড়া আমার কার্যালয়ে প্রতিবন্ধীদের প্রবেশে কোন অনুমতি লাগবে না। সভায় মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা