স্বাধীনতার পর তারা আবার ৭৫ এ ঘুরে দাড়িয়েছিল: শিল্পমন্ত্রী
১৪ ডিসেম্বর ২০১৯, ০৯:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
শরীফ ইকবাল রাসেল:
জাতিকে মেধাশূন্য করতে স্বাধীনতা বিরোধীরা ২৫ মার্চ থেকে স্বাধীনতার পূর্ব মুহুর্ত পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলায় বুদ্বিজীবী, শিক্ষক, সাংবাদিক, উকিল, ডাক্তার থেকে শুরু করে সকলকে হত্যা করে। হানাদার বাহিনীর নিশ্চিত পরাজয় জেনে যখন আমরা বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আজকের এই ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক, যাদের লেখনি আমাদের মুক্তিযুদ্ধকে ও আমাদের চেতনাকে উজ্জীবিত করেছিল।
শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, সেই ষাটের দশকে, সেই প্রথিতযশা শিক্ষকদের ১৪ ডিসেম্বর মিরপুর বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়। ১৬ই ডিসেম্বরই শেষ হয়ে যায়নি। তারপরও কিছু কিছু আন্ত:যুদ্ধ চলছিল। যার ফলে জহির রায়হানের মতো লোককেও আমরা খোঁজে পাইনি। স্বাধীনতার কিছুদিন অতিবাহিত হওয়ার পর তারা আবার ৭৫ এ ঘুরে দাড়িয়েছিল।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: মো: হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর আলী ভূইয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান।
মোতাহার হোসেন অনিকের উপস্থাপনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচএম জামেরী হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহআলম মিয়াসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে জেলা প্রশাসক ভবনের সামনে প্রধান সড়কে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা