নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
তৌহিদুর রহমান:
৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে নরসিংদীতে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। সোমবার (৩০ডিসেম্বর) চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বিএনপি। এসময় মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তব্যে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে আটকে রেখেছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে কথা বলছে তাকেই মরতে হচ্ছে। বাংলাদেশে সর্ব্বোচ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি.পি নুরুল হক নুর কে হত্যা চেষ্টা করেছে এই সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ। ভিপি নুর সরকারে অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে। সে সত্য কথা প্রকাশ করার সাহস দেখিয়েছিল।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবীর কামাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি ও মহসিন হোসেন বিদুৎ, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর