নরসিংদীতে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাসিক আহমেদ ওরফে আনন্দকে (৩৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলা কমপ্লেক্স এর গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নরসিংদী জেলা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পরিদর্শক রুপণ কুমার সরকার (পিপিএম) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত নাসিক আহমেদ আনন্দ নরসিংদী শহরের পশ্চিম ভেলানগর মহল্লার আবুল কাশেম এর ছেলে (৩৫)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে। বিদেশী পিস্তলসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ। সে মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা