নরসিংদীর প্রথিতযশা আইনজীবী বদরুদ্দোজা চৌধুরী জিলু আর নেই
০৫ জানুয়ারি ২০২০, ০১:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা পূর্ব মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, পারিকাত ফাউন্ডেশনের আজীবন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রথিতযশা আইনজীবি এডভোকেট এ এম বদরুদ্দোজা জিলু (৮২) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি শনিবার দিবাগত রাত ৩ টায় শহরের পশ্চিম ব্রাহ্মন্দীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ছাত্রজীবনে তিনি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ ছাত্রসংসদের জিএস ও ভিপি ছিলেন। এছাড়া পরবর্তীতে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ ৫৩ বছর অত্যন্ত সুনামের সহিত আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন।
তাঁর মৃত্যুতে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, লে. কর্ণেল (অব:) নজরুল ইসলাম, আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান, মাধবদী পৌর মেয়র মো. মোশাররফ হোসেন মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ নরসিংদী টাইমস পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনাসহ তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রবিবার (৫ জানুয়ারি) বাদ জোহর নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা