নরসিংদীর রাজাদীতে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক গ্রেফতার
১৩ জানুয়ারি ২০২০, ০৩:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আলামিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলামিন নরসিংদীর পলাশ উপজেলার মাঝেরচরের মৃত. আবুল হোসেনের ছেলে।
সোমবার (১৩ জানুয়ারি) ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান জানান, রবিবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ীর পার্শ্ববর্তী চিনিশপুর কালীর বাজারে পিঠা কিনতে যায়। পিঠা কিনে বাড়ী ফেরার পথে বাজারের এক কলা ব্যবসায়ী আল আমিন ছাত্রীটিকে মুখ চেপে ধরে কলাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে। এসময় শিশুটি আর্তচিৎকার শুরু করলে তাকে সেখানে ফেলে রেখে ধর্ষণকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ওই ছাত্রীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে আজ সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে পলাশ উপজেলার মাঝেরচর নিজ বাড়ি থেকে ধর্ষক আলামিনকে গ্রেফতার করে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আলামিনকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা