নরসিংদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা করেছে নরসিংদী সদর মডেল থানা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার, পিপিএম)।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ।
অনুষ্ঠানে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গীবাদ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়া কোন পুলিশ কর্মকর্তা আইন বহির্ভূত কোন কাজে জড়িত হলে কিংবা অযথা কাউকে হয়রানী করলে সরাসরি আমাকে জানানোর জন্য আহবান জানাই।
এসময় অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ওপেন হাউস ডে তে পুলিশ সুপারকে সদরের বিভিন্ন এলাকার সমস্যার বিষয়ে অবগত করেন। এসময় পুলিশ সুপার সকলের বক্তব্য শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সমস্যাগুলো নোট নেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা