নরসিংদীতে ডোবায় অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের ভাগদি এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে লাশটি উদ্ধার করে নরসিংদী মডেল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে নরসিংদী পৌর শহরের ভাগদী এলাকার বেলদী সড়কের ঈদগাহের পাশের ডোবাতে একটি বস্তা ভেসে উঠতে দেখেন এলাকার লোকজন। এসময় পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে তা থেকে অর্ধগলিত এক যুবকের লাশ বের করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত এই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদী সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করলেও তার পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা