নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত
২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিং এলাকায় চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় শাহীন আলম (২৯) নামের এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আরশীনগর রেলক্রসিং থেকে ১০০ মিটার দূরে একটি কালভার্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আলম রায়পুরার নীলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি রায়পুরার দড়িগাও কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ প্রভাইডার হিসেবে কর্মরত ছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা বলছেন, নরসিংদী শহরের বীরপুর এলাকার রেললাইন সংলগ্ন একটি মেসে ভাড়া থাকতেন শাহীন আলম। আজ সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ওই মেস থেকে বেরিয়ে রেললাইন পার হচ্ছিলেন তিনি। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। ওই সময় ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি হয়তো খেয়াল করেননি তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শাহ আলম জানান, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা